মিরপুরের কমোন্ট্রি বক্সে মঙ্গলবার একজন নতুন ‘ধারাভাষ্যকার’ দেখা গেল। তিনি আর কেউ নন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। কমোন্ট্রি বক্সে গিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি কিছু সময় তিনি ধারাভাষ্যও দেন। পরে সাংবাদিকদের জানান তার অভিজ্ঞতা।
মাঠে তখন খুলনা টাইগার্স বনাম চিটাগং কিংসের ম্যাচ চলছে। মিরপুরের প্রেসবক্সে এলেন বিসিবি সভাপতি। একপর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়, ধারাভাষ্য দিয়ে কেমন লাগল? হাসতে হাসতে ফারুক বলেন, ‘ধারাভাষ্য আর কী…. মনে হচ্ছে তো ইন্টারভিউ দিয়েছি’। তার এই কথা শুনে হেসে ফেলেন উপস্থিত সাংবাদিকরাও।
ফারুক আহমেদ জানান, তিনি বিপিএলে বাংলা ধারাভাষ্য চালু করার চেষ্টা করেছিলেন। টিকিটসহ বেশ কিছু অব্যবস্থাপনার কথা স্বীকার করে তিনি জানান লোকবল সংকটের কথা। পাশাপাশি দেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। আরও অনেক জায়গায় পরিবর্তন করতে হবে জানিয়ে বিসিবি সভাপতি ধৈর্য ধরার আহবান জানান।
বিপিএলে এবার এক ওভারে ৪ নো বল; ফিরল শোয়েব মালিকের স্মৃতি
১৮ বলে দেশের দ্রুততম ফিফটি অংকনের, খুলনার ২০৩/৪