বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদকে পরোয়া করে না। ভারতের চোখে চোখ রেখে কথা হবে, কোনো নতজানু পররাষ্ট্রনীতি জাতি মেনে নেবে না। দিল্লির দাদাদের মদদপুষ্ট কেউ ক্ষমতায় আসার চেষ্টা করলে জাতি তাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেন, জাতি একটি সুন্দর বাংলাদেশ চায়, যেখানে কোনো লুটেরা বা ফ্যাসিস্টের শাসন থাকবে না। এর জন্য প্রয়োজন একটি জাতীয় সরকার, যা সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হবে
শুক্রবার (৩১ ডিসেম্বর) বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে ‘নগর সম্মেলন ২০২৫’এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন (সংখ্যানুপাতিক পদ্ধতি) সকল জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করবে এবং রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভারসাম্য আনবে। এটি একক দলীয় আধিপত্যবাদ এবং স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। পাশাপাশি রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সহায়তা করবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ বহু আন্দোলন ও সংগ্রামের ফসল। ১৯৭১ সালে রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতার ৫৩ বছর পরেও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের লক্ষ্য পূরণ হয়নি। জনগণ আর লুটেরা, দখলবাজ কিংবা ফ্যাসিস্ট শাসক চায় না। তারা একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার দাবি জানাচ্ছে।”
সম্মেলনের প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার বলেন, “২৪-এর অভ্যুত্থান ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের ফসল। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ২৪-এর অভ্যুত্থানে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও দেশের স্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে দাঁড়াব। কোনো ষড়যন্ত্র হলে তার বিষ দাঁত উপড়ে ফেলব।”
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি তানভীর আহমেদ শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকিম, মাওলানা ওবায়দুর রহমান মাহাবুব, মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার, মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামিদী, মাওলানা মুহাম্মাদ লুৎফুর রহমান, বরিশাল জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজী মুহাম্মাদ রেদোয়ান, সহ-সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম সুজন।
ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল, সেক্রেটারি সাদ্দাম
৫৫ বছর বয়সে বাগদান সারলেন সোহেল তাজ
‘ভারতের হুঙ্কারে প্রতিহুঙ্কার দিতে বাংলাদেশ প্রস্তুত’
কে এই ফেসবুক মিমের 'জেভিয়ার'