বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনে ভোটের ভিত্তিতে তাকে নির্বাচন করা হয়।
শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। এবার সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টায় ছাত্রশিবিরের সদস্য সম্মেলন শুরু হয়। শিবিরের ঐতিহ্য অনুযায়ী বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ওসমানের পিতা এই সম্মেলন উদ্বোধন করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সাকিব কি দেখেছেন মিরাজের মহানুভবতা?