প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। পরে স্থানীয় সরকার নির্বাচন কাজ করা হবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার সিইসি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। আমরা তার বক্তব্যের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি। এখন আমাদের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। আমরা ভোটার তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দিতে কাজ করছি। তরুণদের ভোটার তালিকায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করছি।
সভায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মো. আশরাফুল আলম, নির্বাচন কমিশনের উপ-প্রকল্প পরিচালক (ডাটাবেজ) মেজর মো. মামুনুর রশিদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন অফিস, কুমিল্লা অঞ্চলে কর্মরত জেলা এবং উপজেলার নির্বাচন কর্মকর্তারা।
কমলাপুর রেলস্টেশনের ডিসপ্লে বোর্ডে পর্ন ভিডিও, সহজের কর্মচারী বরখাস্ত
ডিজেল ও কেরোসিনের দাম কমল