জিন্স বিতর্কে দাবার র্যাপিড বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার অযোগ্য ঘোষণা করা হয়েছিল ম্যাগনাস কার্লসেনকে। সেই ক্ষোভে ব্লিৎজ বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকেও নাম প্রত্যাহার করেছিলেন সর্বকালের অন্যতম সেরা এই দাবাড়ু।
তবে ফিদে ঝামেলা মিটিয়ে নেয় কার্লসনের সঙ্গে। প্রত্যাহার করে নেয় পোশাক নীতিমালাও।
কার্লসেন দাবার কোর্টে ফিরে গতকাল মঙ্গলবার জেতেন ব্লিৎজ বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা। অবশ্য যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। রাশিয়ার গ্র্যান্ড মাস্টার ইয়ান নেপোমনিয়াচির সঙ্গে ভাগাভাগি করে নেন শিরোপা।
ফিদের ১০০ বছরের ইতিহাসে এবারই প্রথম ব্লিৎজ চ্যাম্পিয়নশিপে ঘটল যৌথ চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা। দুজনই দুটি করে ম্যাচ জেতায় খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানে টানা তিন ম্যাচ ড্র করেন কার্লসেন ও নেপোমনিয়াচি।
এরপর শিরোপা ভাগাভাগির প্রস্তাব দেন কার্লসেন। নেপোমনিয়াচির মেনে নেন প্রস্তাব। ফিদেও রাজি হলে প্রথমবার যৌথ চ্যাম্পিয়ন দেখে ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ।
ব্রিসবেন ওপেনে হেরে গেলেন জকোভিচ
গোলশূন্য ড্রয়ে শুরু ২০২৫, বছরের প্রথম গোল জেড ড্রিউর