যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি খামার থেকে ১৫০টিরও বেশি বোমা উদ্ধার করেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা (এফবিআই)। ব্র্যাড স্প্যাফোর্ড নামের এক ব্যক্তি তার বাড়িতে অস্ত্র ও ঘরে তৈরি গোলাবারুদের একটি মজুদ গড়ে তুলেছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে এফবিআই গত ১৭ ডিসেম্বর ওয়াশিংটন ডিসি থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণে আইল অব ওয়াইট কাউন্টির ওই খামারে অভিযান চালায়। সেখান থেকে স্প্যাফোর্ডকে গ্রেপ্তার করে তারা। খামারটিতে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে থাকতেন স্প্যাফোর্ড। তদন্তকারীরা জানান, কিছু বোমা একটি বেডরুমে রাখা এক অরক্ষিত ব্যাগপ্যাকে পাওয়া গেছে। ওই ব্যাগটিতে ‘#নোলাইভসম্যাটার’ লেবেল আটা ছিল, যা সরকারবিরোধী উগ্র ডানপন্থিদের সঙ্গে সম্পর্কিত।
×
