উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতরা। তাদের দাবি, হাসপাতালে তারা উন্নত চিকিৎসা পাচ্ছেন না, এজন্য তারা সড়কে নেমেছেন।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা। ফলে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনে থাকা আহতদের একজন বলেন, আমরা দেশ স্বাধীন করলাম, অথচ আমাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না।
এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে পৌঁছেছেন।
চলতি অর্থ বছরের প্রথমার্ধে রপ্তানি আয় বেড়েছে ১২.৮৪ শতাংশ