বিগত আওয়ামী সরকারের আমলের টর্চার সেল হিসেবে পরিচয় পাওয়া আয়নাঘর সরেজমিনে পরিদর্শনের জন্য গণমাধ্যমকে সুযোগ করে দেবে অন্তর্বর্তী সরকার।
আজ রবিবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
শেখ হাসিনার পাপাচারের শেষ নেই বলে মন্তব্য করে শফিকুল আলম বলেন, আমাদের কাজ অনেক। জুলাই-আগস্টের ভয়াবহতার নিয়ে কাজ করছি। আপনারা জানেন গুমের বিষয়ে একটা কমিশন করে দেওয়া হয়েছে। তারা খুব ভালোভাবে কাজ করছে। আপনাদের আয়নাঘরে ভিজিটের ব্যবস্থা করব। আপনারা দেখতে পাবেন কী ভয়াবহভাবে আটকে রাখা হতো।
উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, বন্দিদের অনেকেই সেখানে (আয়নাঘরে) দিনের পর দিন আটকে থাকার কথা বন্দিশালায় লিখে রেখেছেন।
‘ভারতে নয়, প্রশিক্ষণের জন্য বিচারকদের মুফতিদের কাছে পাঠান’
বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন