জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে এর প্রতি সংশ্লিষ্টদের নজর দেওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে সংবিধান, আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নেতারা সৌজন্য সাক্ষাত করতে গেলে এ মন্তব্য করেন প্রধান বিচারপতি।
তিনি বলেন, ‘আপনাদের প্রেস কাউন্সিলের দিকে নজর দেওয়া উচিৎ। এটা সাংবাদিকদের দায়িত্ব। গত দেড় বছর প্রেস কাউন্সিল গঠন নিয়েই সমস্যা ছিল। চতুর্থ স্টেটে সাংবাদিকরা বিরাট স্টেক হোল্ডার। এখানে সাংবাদিক, সম্পাদক, বার কাউন্সিলের প্রতিনিধি, স্পিকার থাকেন। কিন্তু স্পিকার এখন নেই। সাংবাদিকরা একটু সজাগ থাকলেই প্রেস কাউন্সিল এগিয়ে যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন এলআরএফ’র ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, দপ্তর সম্পাদক শাকিল আহমাদ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ আবু নাছের ও আরাফাত মুন্না।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঞা প্রমুখ।
যেটার জন্য আন্দোলন করেছি, সেই বৈষম্য দূর হয়নি: ফয়জুল করীম
সিরাজগঞ্জে জোড়া খুনের মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড
আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব