ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭০ জন। সোমবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে আটজন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা বিভাগে ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আটজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬ জন, খুলনা বিভাগে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে তিন জন, রাজশাহী বিভাগে দুইজন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৮৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ৯৪৭ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে বিজ্ঞপ্ততে উল্লেখ করা হয়েছে।
ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে
উইন্ডিজ সফরের দল ঘোষণা বাংলাদেশের