বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে চলছে সিলেটপর্ব। আজ (মঙ্গলবার) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ম্যাচে ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে রংপুরকে। ঢাকা ১১১ রানে অলআউট হয়, রংপুর ম্যাচ জেতে ৪০ বল বাকি থাকতে।
তবে এরই মধ্যে আলোচনা চলছে ঢাকার দুই বোলারের অদ্ভুত’ এক নো বল আর টানা ওয়াইড বল করা নিয়ে।
ঢাকার বোলিং ইনিংসের প্রথম ওভারেই দেখা গেছে সেই নো বল। ওভারের চতুর্থ বলে ঢাকায় খেলা আফগান স্পিনার আমির হামজা বক্সের মাঝামাঝিতে এক পা রেখে, সামনের পা ফেলেন লাইনের চেয়ে বেশ দূরে। সাধারণত পেস বোলারদের পুরো বক্স পেরিয়ে যাওয়ার নজির থাকলেও, হামজার অদ্ভুত এই নো বল প্রশ্নের জন্ম দিয়েছে।
এরপর ইনিংসের দশম ওভারে বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু পরপর তিনটি ওয়াইড দিয়েছেন। ওভারের ষষ্ঠ বলটি করতে গিয়ে একে একে ওয়াইড করেন তিন ডেলিভারিতে।
মোহামেডানের ওপর 'বদলা' নিয়ে ইব্রাহীমের জার্সি খোলা উদযাপন
নিবন্ধন বাতিলের পরও ওলমো ও ভিক্টরকে নিয়ে রিয়াদে বার্সা