ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:২০ পিএম

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬১তম ইন্টার্নশিপ প্রোগ্রাম মঙ্গলবার (৭ জানুয়ারি) শুরু হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন।

ম্যানেজিং ডাইরেক্টর মো. মুনিরুল মওলার সভাপতিত্বে  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ-এর প্রিন্সিপাল কে.এম. মুনিরুল আলম আল-মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ জুবায়েরুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান মিজি, এন. এস. এম. রেজাউর রহমান, মো. নুরুল হোসাইন কাওসার ও মুন্সী রেজাউর রশিদ।  ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত