সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে বাংলামোটর মোড় থেকে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নিয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে তারা বাংলামোটর মোড় থেকে মিছিল নিয়ে শাহবাগে যান। শিক্ষার্থীদের অবস্থান ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এ সময় তারা যেসব পুলিশ হামলা চালিয়েছিল তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেখানে তারা ৩০ মিনিটের মতো ছিলেন। পরে শিক্ষা ভবনের দিকে চলে যান।
জানা গেছে, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে প্রবেশ করেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেল সাড়ে ৪টার দিকে সাক্ষাতের কথা রয়েছে। বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত শিক্ষার্থীরাই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
কোটা বাতিল না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি 