বিমানবাহিনীর আন্তঃঘাঁটি কিরাত ও আজান প্রতিযোগিতা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৫:৫০ এএম

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কিরাত ও আজান প্রতিযোগিতা-২০২৫ ঢাকায় বিমানবাহিনীর ঘাঁটি বাশারের শাহীন মসজিদে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।

প্রতিযোগিতায় বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক চ্যাম্পিয়ন এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমানবাহিনী সদর দপ্তরের (ইউনিট) এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিমানসেনা ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। গত বুধবার বিমানবাহিনী সদর দপ্তরের (ইউনিট) এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. শফিকুল ইসলাম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। দুদিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমানবাহিনীর সাতটি দল অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত