টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস দিয়ে শিউলি আক্তার নামের এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সখীপুর পৌর শহরের ৮ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিউলি ওই এলাকার প্রবাসী শফি মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে শিউলির দাদি রুটি বানানোর কাজে ব্যস্ত ছিলেন। রুটি বানানো শেষ হলে তাকে ডাকাডাকির পর সাড়া না পেয়ে ঘরের কাছে গিয়ে দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে আটকানো। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘরের বেড়া কেটে তার ঝুলন্ত লাশ দেখতে পায় তারা। পরে সখীপুর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনা সত্যতা পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ
বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: রিজভী