মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোড ব্লকেড করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার অদূরে ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় এলাকায় ব্লকেড করে শিক্ষার্থীরা। এতে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন। ৩০ মিনিটের রোড ব্লকের কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজার উভয় প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের আশ্বাসে ৩০ মিনিট পর রোড ব্লকেড উঠিয়ে নেয় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, মুন্সীগঞ্জের শ্রীনগরে শুক্রবার সন্ধ্যায় দিকে এজাহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলার যুবদলের সদস্য তরিকুল ইসলামকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ। এ খবরে রাত দশটার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে মুন্সীগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীরা রোড ব্লকেড করে।
সিরাজদীকান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীরা অল্প কিছুক্ষণ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ রাখে। বর্তমানেএক্সপ্রেসওয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম মৃধা জানান, শুক্রবার রাত ১০টার দিকে শ্রীনগর থানায় হট্টগোল করে যুবদল নেতাকে ছিনিয়ে নিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। বিভিন্ন পত্রিকার প্রকাশিত সংবাদটি আমাদের নজরে আসে। এই ঘটনার সাথে বিএনপি পরিচয়ে কোন নেতাকর্মী জড়িত নয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি সম্পূর্ণ আসামির ব্যক্তিগত এবং যারা থানায় গিয়েছে তারাও ব্যক্তিগত পরিচয়ে গিয়েছেন। এর সাথে যদি কোনো বিএনপি নেতাকর্মী জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানাই।
৪৩তম বিসিএসের ২৬৭ জনকে সহকারী কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবার পানিতে মল-মূত্রের জীবাণু