নেত্রকোনার মদনে একটি বিস্ফোরক মামলা হাজিরা দিতে এসে ২৮ জন আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
আজ রবিবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম রাজিবুল হাসান শুনানি শেষে আসামিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর ২০২৪ সনে মদন উপজেলার চাঁচগাও চকপাড়া গ্রামে এ মো. শামছুল হক বাদী হয়ে মদন থানায় মামলাটি দায়ের করেন। বিশেষ ক্ষমতা আইনে মামলায় ৩৯ জনকে আসামি করা হয়।
পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে ২৮ জন আসামি জামিন চেয়ে আজ আদালতে হাজিরা দিতে আসলে জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠান বিচারক।
আসামিদের সকলেই আওয়ামী লীগের, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তবে ২৮ জনের মধ্যে একজনের বয়স কম থাকায় তাকে আলাদা সংশ্লিষ্ট জেল হাজতে পাঠানো হয়েছে।
ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
বিয়ে করছেন প্রভাস, পাত্রী কে?