কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লীতে জমির মালিকানা নিয়ে সংঘর্ষ 

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১০:১৩ পিএম

ঢাকার কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লীতে মার্কেটের জমির মালিকানা নিয়ে সংঘর্ষ হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুরের পর এ ঘটনা ঘটে।

জানা যায়, ২০০৮ সালে তেলঘাটের একটি জায়গা কিনেন ব্যবসায়ী রফিক শেখ। ওই জায়গার ওয়ারিশ সংক্রান্ত একটা মামলা থাকলে কোটের মাধ্যমে মামলাটির সমাধান করে আসমা টাওয়ার নামে একটি মার্কেট নির্মাণ করেন তিনি। জায়গার ওয়ারিশ দাবিদাররা গত ১৭ বছরে এ জায়গার বিষয়ে কিছু না বললেও গত ১২ জানুয়ারি লোকজন নিয়ে আসমা টাওয়ার মার্কেটে সাইনবোর্ডে খুলে আহমেদ টাওয়ার নামে সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে যায়।

পরে রফিক শেখ তার লোকজন নিয়ে গিয়ে আহমেদ টাওয়ার নামক সাইনবোর্ড খুলে দেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে ঘটনা স্থলে পুলিশ আসে। পরে বিএনপির দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় তেলঘাটের রফিক টাওয়ারে অবস্থিত রফিক শেখের অফিসে আসেন। এসময় তার ও পুলিশের উপস্থিতিতে দুষ্কৃতিকারীরা রফিক শেখের অফিসে হামলা চালিয়ে লুটপাট করে মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও এই বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি তারা। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত