জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও সেনা কর্মকর্তারা আগামী বুধবার বৈঠকে বসবেন। সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দিতে ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে জবি প্রশাসন।
সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক জরুরি সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরিমীন এই ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির সাথে আছি। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে আমরা একাত্মতা পোষণ করেছি। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কিছু প্রক্রিয়াগত জটিলতার কারণে আমাদের কাজে দেরি হচ্ছিল। এখন তা অনেকটা সহজ হয়েছে। আমরাও তৎপর আছি। উপাচার্য সচিবালয়ে সকাল থেকেই মিটিংয়ে আছেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষসহ, প্রক্টর, ছাত্র কল্যাণ পরিচালক, অর্থ পরিচালক ও সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।
চিন্ময়ের জামিন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর
‘যুক্তরাষ্ট্র সরকারের’ আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ