বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লে. কর্নেল (অব.) এম এ লতিফ খানের একমাত্র ছেলে তরুণ ব্যবসায়ী নুহার খান সামির মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নুহার খান সামি জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ইথুন বাবুর ভাতিজা। সামি আজ দুবাইয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, একমাত্র ছেলে নুহার খান সামিকে হারিয়ে শোক বিহ্বল বাবা-মা ও পরিবারের সদস্যদের প্রতি শোক জানানোর ভাষা আমার জানা নেই। সকল সন্তানই মা-বাবার নিকট আদরের হয় এবং এটাই স্বাভাবিক। কিন্তু একমাত্র ছেলে হারানোর ব্যথা যে কত কঠিন হয় তা সহজেই অনুমেয়। একমাত্র ছেলের লাশের কফিন কতটা ভারী হয় সেটিও ছেলে হারানো বাবাই অনুধাবন করতে পারেন। ছেলেহারা বাবা-মাকে মহান রাব্বুল আলামীন ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন—কায়মনোবাক্যে সেটিই দোয়া করি।
বিএনপি মহাসচিব শোকবার্তায় নুহার খান সামির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
চুরির সময় চিনে ফেলায় কেয়ারটেকারকে হত্যা, আটক ৩