চট্টগ্রামের পটিয়ায় সপ্তাহ না যেতেই আবারও দুই কৃষককে অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃতরা হলেন- পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুহাম্মদ আফজলের ছেলে মোহাম্মদ হামিদ (৬০) ও ৬নং ওয়ার্ডের মনির আহমদের ছেলে মোহাম্মদ মুজিব (৩০)।
অপহৃত কৃষক হামিদ ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন এবং ঘটনাস্থল থেকে মুজিব কৌশলে পালিয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) উপজেলার হাইদগাঁও পাহাড়ি এলাকা থেকে এ দুই কৃষক অপহৃত হয় এবং রাতে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।
জানা গেছে, কৃষক হামিদ ও মুজিব প্রতিদিনের মত উপজেলার হাইদগাঁও পাহাড়ে কৃষি কাজ করতে যান। একপর্যায়ে তাদের দুইজনকে পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের ৩০ হাজার টাকা দেওয়ায় কৃষক হামিদকে ছেড়ে দিলেও অন্যজন পালিয়ে আসে।
অপহরণের পর মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া হামিদের ছেলে মোহাম্মদ কায়সার বলেন, মুক্তিপণের টাকা দিয়েই সোমবার রাতে তার বাবা ছাড়া পেয়েছেন।
তবে অন্য এক কৃষক দৌঁড়ে পালিয়ে এসেছেন বলে জানান।
এর আগে চলতি মাসের ১ জানুয়ারি উপজেলার কেলিশহর ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের কৃষক মামুন মিয়া প্রকাশ মনছুর (৪৪) ও সাইর আহমদ (৫২) অপহরণ হয়। এ দুইজনের মধ্যে মনছুর থেকে ৮০ হাজার মোবাইলের বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা দিয়ে ছাড়া পান। বেশ কিছু দিন ধরে উপজেলার কেলিশহর, হাইদগাঁও, কচুয়ায় ও খরনা পাহাড়ি এলাকায় অপহরণ আতংক বিরাজ করলেও থানা পুলিশের যেন কিছু করার নেই। বর্তমানে পাহাড়ি এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত হাইদগাঁও গ্রামের দুই কৃষক অপহরণের ঘটনায় পটিয়া থানা পুলিশ কোন লিখিত অভিযোগ পাননি বলে জানান।
রেস্তোরাঁর সাইনবোর্ডে ভেসে উঠল ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে
জুলাই ঘোষণাপত্র প্রকাশে ১৬ জানুয়ারি সর্বদলীয় বৈঠক
সারদায় এসআইদের সমাপনী কুচকাওয়াজ কাল, ঢাকায় চলছে অব্যাহতিপ্রাপ্তদের অনশন