বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন চিত্রনায়িকা শাবনূর। পর্দায় না থাকলেও জনপ্রিয়তার এতটুকু কমতি নেই তার। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সৌন্দর্যের দ্যুতি ছড়ান তিনি। সোমবার নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শাবনূর। সেখানে খানিকটা খোলামেলাভাবেই দেখা মেলে তার। ফলে ভীষণ হতাশ হন শাবনূর ভক্তরা। শুধু তাই নয়, ভক্তরা ট্রলও করেন শাবনূরকে।
এক ফেসবুক পোস্টে ‘সবার উদ্দেশে কিছু কথা বলতে চাই!’ শিরোনামে একটি পোস্ট দিয়েছেন শাবনূর।
পোস্টে তিনি লিখেছেন, সোশ্যাল যে ছবি বা ভিডিও পোস্ট করি সেগুলো নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন। এমনকি কেউ কেউ আমার ড্রেসআপ নিয়েও উদ্ভট প্রশ্ন তোলেন।
অস্ট্রেলিয়ায় আমি সচরাচর ক্যাজুয়াল ড্রেস পরতেই অভ্যস্ত এবং এতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আর কে কী পরবে সেটা তো তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার, তাই না! যদি আমার শেয়ার করা কোনো কিছু কারও ভালো না লাগে, তবে শালীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করতে পারেন। কিন্তু রিপিটেডলি আজেবাজে মন্তব্য যেন না করেন, তা থেকে বিরত থাকতে সবাইকে বিনীত অনুরোধ করছি।
