মুন্সীগঞ্জ

পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৪৩ পিএম

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার দয়াহাটা টেক্কা মার্কেট এলাকায় মানু মিয়া ও মো. শাওনের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহত অবস্থায় শাওন, রোমান, ফয়সাল, অহিদ, তুষার, মুন ও সামিউলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, উপজেলার দয়াহাটা মরিচ বাড়ি গ্রামের মানুর কাছে ৪৭ হাজার টাকা পান শাওন নামে এক ব্যক্তি। আজ সকালে হয়াদাটা টেক্কা মার্কেট এলাকায় শাওন তার পাওনা টাকা চাইতে গেলে মানুর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর জানান, টাকা-পয়সা লেনদেন নিয়ে সংঘাতের ঘটনা ঘটেছে। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত