মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গভর্নমেন্ট-টু-গভর্নমেন্টের (জিটুজি) ভিত্তিতে মিয়ারমার থেকে এই চাল আমদানি করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয় দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সর্বশেষ ৫ নম্বর সীমান্ত ব্যাটালিয়নটিও দখলে নেয় তারা। এরপর থেকে কোনও পণ্যবাহী জাহাজ মিয়ানমার থেকে টেকনাফে আসেনি। সর্বশেষ ইয়াঙ্গুন থেকে গত ৩ ডিসেম্বর টেকনাফে পণ্যবাহী জাহাজ এসেছিল।
রাঙামাটিতে চাঁদাবাজি: বিএনপি-যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতার পদ স্থগিত
ট্রাকচাপায় শিবির নেতার দেহ ছিন্নভিন্ন 