মুন্সীগঞ্জের শ্রীনগরে পাট মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তার চাচাতো ভাই রেজানুর খানের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ৫ ভরি স্বর্ণালংকার ও ৫৫ হাজার টাকা উদ্ধার করে। এ ছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত চাকু, কাটার, রেঞ্জ, কাউয়ালিসহ বিভিন্ন সরমঞ্জমাদি উদ্ধার করে পুলিশ।
এদিকে, অতিরিক্ত সচিবের বাড়ি টার্গেট করে পরিকল্পনা শেষে ওই ডাকাতি সংঘটিত করে ডাকাতদলটি। ডাকাতি করার আগে বাড়িটি পর্যবেক্ষণ করেন তারা।
শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ কার্যালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার শামসুল আলম সরকার।
গ্রেপ্তারকৃতরা হলেন- মূল পরিকল্পনকারী সালাহউদ্দিন চৌকিদার (৩৭), রুবেল হোসেন (৩৭), উজ্জল দাস (৪৮), সজিব মিয়া (২৫), মো. ফয়সাল (২৭), মিলন (৩৮) ও মো. ওবায়দুল হক ওরফে সুমন (২৭)।
পুলিশ সুপার জানান, তথ্য প্রযুক্তির সহায়তার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গত ৫ জানুয়ারি ভোর ৪ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার শিবরামপুর গ্রামে পাট মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও তার চাচাতো ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। এ সময় পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ ৯০ হাজার টাকা লুটে নিয়ে চম্পট দেয় ডাকাতদল। এ ঘটনায় ৬ জানুয়ারি অতিরিক্ত সচিবের বোন রওশন আরা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।
জামালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ঢাবি সাদা দলের শুভেচ্ছা বাণী