আইসিএমএবিতে এসডিজি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯ পিএম

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর আয়োজনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (Sustainable Development Goals) শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আইসিএমএ ভবনের রুহুল কুদ্দুস মিলনায়তনে এই সেমিনার শুরু হয়।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকাউন্টিংয়ের ভূমিকা বিষয়ে একটি গবেষণার ফলাফল নিয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতাউর রহমান বেলাল এফসিএমএ। এতে সভাপতিত্ব করেন আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ। প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন আইসিএমএবি-এর সাবেক প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ। 

আইসিএমএবি-এর সাবেক প্রেসিডেন্ট মো. সেলিম এফসিএমএ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং সেক্রেটারী এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য প্রদান করেন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত