নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। রবিবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার যাত্রী মৃত কলিম উদ্দিনের ছেলে মন্নাফ মিয়া (৪৮)।
স্থানীয়রা জানায়, আমিরগঞ্জ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ের পূর্ব পাশে অনেক গাছপালা থাকায় ট্রেনটি দেখা যাচ্ছিল না। এ কারণে অটোরিকশাটি রেলক্রসিং পেরোনোর সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ২ জন নিহত হন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এই রেলক্রসিংটি অবৈধ এবং কোনো গেটম্যান নেই। অসাবধানতাবশত অটোরিকশাটি রেললাইনের ওপর উঠে যায়। এতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
সংকটে আশার আলো পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র