সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৩:০৪ এএম

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান বলেন, ‘সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে আজ (গতকাল) ভোরে আদাবর থানার মনসুরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি। তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে তোলা হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত