তল্লাশির পর বিমানবন্দর ছেড়েছেন ফ্লাইটের যাত্রীরা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৪:২০ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ার পর সেটি নিরাপদে অবতরণ করেছে ও যাত্রীরা নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেছেন। বুধবার (২২ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৩৫৬ মঙ্গলবার রাতে ইতালির রোম থেকে উড্ডয়ন করে বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৩৫৬ গতকাল রাতে ইতালির রোম থেকে উড্ডয়ন করে আজ সকাল ৯টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগ মুহূর্তে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি রয়েছে। পরে উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণের পরপরই নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনীতে নেওয়া হয়।

বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রু ছিলেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত