অসুস্থ হয়ে হাসপাতালে মোনালি ঠাকুর

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:২৭ এএম

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাবা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকীতে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানেই আমন্ত্রণ করা হয়েছিল গায়িকা মোনালি ঠাকুরকে। নির্ধারিত সময়ে দিনহাটা পৌঁছান তিনি। মঙ্গলবার রাতে দিনহাটা উৎসবে উপস্থিত হন মোনালি। নির্দিষ্ট সময় গানে মাতিয়ে রাখেন দর্শকদের। গান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোনালি। তার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল বলে শোনা যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।

রাতেই মোনালিকে ভর্তি করা হয় দিনহাটার একটি হাসপাতালে। শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।

অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, শিল্পীর চিকিৎসার সব রকম ব্যবস্থা হয়েছে। বিশিষ্ট চিকিৎসকরা তার চিকিৎসার দায়িত্বে। মোনালি ঠাকুরের অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত