হবিগঞ্জের মাধবপুরে পিতার দায়ের কোপে মেয়ে নিহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রানু বেগম (১৫)। তার পিতার নাম মঈনুদ্দিন।
জানা গেছে, রানু প্রায় সময়ই মোবাইল ফোনে কথা বলত। পিতা মঈনুদ্দিন বিষয়টিকে ভালোভাবে নিতেন না। মেয়েকে নিবৃত্ত করতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গতকাল দুপুরে মোবাইলে কথা বলার সময় পেছন দিক থেকে ধারালো দা দিয়ে মেয়ের ঘাড়ে কোপ দেন। এতে মেয়ে রানুর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিতাকে আটক করেছে।
নিহত রানুর মা শাহেদা বেগম বলেন, ‘মোবাইলে কথা বলার জেরেই এ ঘটনা ঘটিয়েছে আমার স্বামী। আমি মেয়ে হত্যার বিচার চাই।’
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন আটক মঈনুদ্দিন থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে চিঠি, ট্রাস্টের দেয়া অর্থে চলতে কষ্ট হচ্ছে এরশাদপুত্র এরিকের