চব্বিশে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের জন্য নতুন করে বিশেষ চিকিৎসা সেবা শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই বিশেষ চিকিৎসা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে গত ৪ আগস্ট পুলিশের গুলিতে আহত বগুড়া সদর উপজেলার নান্নু মতিনের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন ‘বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি’র সদস্য সচিব ও কেন্দ্রীয় ড্যাবের ভাইস-প্রেসিডেন্ট ডা. এরফানুল হক সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ডেপুটি ডিরেক্টর নন্দলাল সাহা, ডা. এম আর হাসান, ডা. আনিকা, কৃষিবিদ নিনাদ, জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মহান, ডা. ফাহিম প্রমুখ।
নান্নু মতিন গত ৪ আগস্ট বগুড়ায় পুলিশের গুলিতে আহত হন। শরীরে প্রায় শতাধিক বুলেট থাকায় তার চিকিৎসা শুরু হলেও, এখনও তার শরীরে প্রায় অর্ধশতাধিক রাবার বুলেট আছে এবং স্পাইনাল কর্ডে সমস্যা নিয়ে পুনরায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিশ্বের প্রথম বিলিয়নার ক্লাব রিয়াল মাদ্রিদ