বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন । বিএনপির সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করা হতে পারে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে এবং বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
এর আগে গত রবিবার প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাষ্ট্রপতি প্রার্থীর জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে
‘পোস্টাল ভোট’ রাষ্ট্রদূতের সাথে পূর্বাঞ্চলীয় বিএনপির বৈঠক