কৃষ্ণাঙ্গ হত্যায় জড়িত ২ পুলিশ কর্মকর্তাকে ক্ষমা করল ট্রাম্প

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে জড়িত দুই পুলিশ কর্মকর্তাকে নিঃশর্ত ক্ষমা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) তিনি এই আদেশ জারি করেছেন।

ট্রাম্পের ক্ষমার নির্দেশ পাওয়া ২ কর্মকর্তা হলেন- ওয়াশিংটন ডিসির পুলিশ লেফটেন্যান্ট অ্যান্ড্রু জাবাভস্কি ও পুলিশ কর্মকর্তা টেরেন্স সাটন।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে পুলিশ কর্মকর্তা টেরেন্স সাটন জুনিয়রকে ৬৬ মাস এবং অ্যান্ড্রু জাবাভস্কিকে ৪৮ মাস কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২০ সালের ২৩ অক্টোবর তারা অনুমোদন ছাড়াই এক ব্যক্তিকে ধাওয়া করেছিলেন। তাদের তাড়ায় আতঙ্কিত হয়ে পালাতে গিয়ে ওয়াশিংটনের উত্তর-পশ্চিমে এক সংঘর্ষে ২০ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক কুয়ারন হিলটন-ব্রাউনের মৃত্যু হয়।

মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানায়, ওই ঘটনার পর দুই কর্মকর্তা অনির্দিষ্টকালের জন্য বেতন ছাড়া বরখাস্ত ছিলেন।

নয় সপ্তাহব্যাপী বিচার কার্যক্রমের পর ২০২২ সালে, সাটনকে সেকেন্ড ডিগ্রি মার্ডার, চক্রান্তে জড়িত থাকা এবং বিচার বাধাগ্রস্ত করার অভিযোগে সর্বসম্মতভাবে দোষী সাব্যস্ত করে ফেডারেল জুরি। একই জুরি জাবাভস্কিকে চক্রান্ত এবং বিচার বাধাগ্রস্ত করার জন্য দোষী সাব্যস্ত করে।

জাবাভস্কির আইনজীবী ক্রিস্টোফার জামপোগনা ক্ষমা চাওয়ার পর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ক্ষমা করার জন্য আমরা (প্রেসিডেন্ট ট্রাম্প) প্রতি কৃতজ্ঞ।

সাটন সিএনএনকে বলেছেন, তিনি ‘কেবল অভিভূত’ হয়েছেন এবং রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন। ‘আমি পুলিশ বিভাগে ফিরে যেতে চাই এবং আমার ক্যারিয়ার শেষ করতে চাই,’ বলেন এ পুলিশ কর্মকর্তা।

সাটনের আইনজীবী কেলেন ডোয়ার এক বিবৃতিতে জানান, আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে ডিসি সার্কিট আদালত এই রায় বাতিল করবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই মামলার চূড়ান্ত সমাপ্তি ঘটিয়েছেন বলে আমরা আনন্দিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত