দিনাজপুরের বিরামপুরে হত্যা মামলার আসামি নিষিদ্ধঘোঘিত ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক (৩২) ও উপজেলার জোতবানী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আরঙ্গজেব চৌধুরী বাদশা (৫৯)।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, শুক্রবার বিকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, উপজেলার কাটলা হাইস্কুল মাঠে ২০২২ সালের ৫ জানুয়ারি রশিদুল নামে এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় গত বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের ওপর নির্ভর করে না: নয়াদিল্লি