ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা-কাজিরহাট নৌরুটে রাত ১০টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নৌ কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, নদী এলাকায় কুয়াশার প্রকোপ কমে গেলে আবার ফেরি চলাচল শুরু করা হবে।
শুক্রবার সন্ধা থেকেই আরিচা-কাজিরহাট নৌরুট এলাকায় প্রচুর পরিমাণ কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বেড়ে যায় এবং এতে নৌরুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ কারণে নৌরুটে রাত ১০টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. সালাম হোসেন।
বর্তমানে আরিচা ঘাটে তিনটি ফেরি ও কাজিরহাটে একটি ফেরি যানবাহন লোড করে নোঙ্গর করে আছে। কুয়াশা কেটে গেলে ৪টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হবে।
আলোচিত ৫ (২৪ জানুয়ারি)