স্পিনের জাদুতে আচ্ছাদিত মুলতান টেস্টের দ্বিতীয় দিনে শক্ত অবস্থানে পৌঁছে গিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে কাউন্টার অ্যাটাকে গিয়ে ২৪৪ রান তোলে ক্যারিবীয়রা। তাতে এই টেস্ট জিততে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৫৪ রান।
এই মাঠে চতুর্থ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ টার্গেট এটা। ২০২২ সালে ৩৫৫ রান করতে গিয়ে ৩২৮ রানে গুটিয়ে ইংল্যান্ডের কাছে ম্যাচ হেরেছিল পাকিস্তান। তবে ২০০৩-এর বাংলাদেশের বিপক্ষে ২৬১ রানের টার্গেট ছুয়েছিল ৯ উইকেট হারিয়ে।
ইনিংসের শুরু থেকেই মারমুখী হয়ে খেলেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। উদ্বোধনী জুটিতে তোলেন ৫০ রান। দলের ৯২ রানের সময় দ্বিতীয় উইকেট হিসেবে তিনি আউট হওয়ার আগে ৭৪ বলে ৫২ রানের ইনিংস উপহার দেন। টেভিন ইমলাচের ৩৫, আমির জাংগুর ৩০ ও কেভিন সিনক্লেয়ারের ২৮ রানের ইনিংসে এই পুঁজি পায় উইন্ডিজরা।
স্পিনার হিসেবে প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ ৬ উইকেট পাওয়া নোমান আলি এ ইনিংসে শিকার ধরেন আরও ৪টি। এ নিয়ে ১৮ টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয়বার ম্যাচে ১০ উইকেট পেলেন নোমান। সাজিদ খানও নেন ৪ উইকেট।
৪৩ বলে লক্ষ্য ছুঁলো ভারত, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
জ্যোতিদের কাছে কি বিপিএল স্বপ্নই থেকে যাবে!