আকিজ বেকার্সের হাই-ফাইভ চকলেট উদ্বোধন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম

সম্প্রতি একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম চকলেট ব্র্যান্ড— হাই-ফাইভ চকলেট। টঙ্গিতে অবস্থিত তাদের অত্যাধুনিক ফ্যাক্টরি প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি, আকিজ বেকার্স -এর পার্টনারস এবং টিমের সদস্যরা একত্রিত হন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের তুরস্ক দূতাবাসের রাষ্ট্রদূত রামিস সেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল হাই-ফাইভ আমোরা, হাই-ফাইভ ফন্ডালো এবংহাই-ফাইভ চকোটয়-এর দুর্দান্ত প্রদর্শনী। মিউজিক, ভিজ্যুয়ালস এবং চমকপ্রদ উপস্থাপনায় এই পণ্যগুলো যেন অতিথিদের সামনে জীবন্ত হয়ে ওঠে। উপস্থিত দর্শকরা উচ্ছ্বসিত করতালিতে এই নতুন অধ্যায়ের প্রতি তাঁদের উৎসাহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকিজ বেকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, শেখ জামিল উদ্দিন। তিনি বলেন, ‘এটি শুধু আমাদের একটি নতুন ক্যাটেগরির উদ্বোধন নয়; বরং একটি সাহসী যাত্রার সূচনা, যা ইনোভেশন, কোয়ালিটি এবং এক্সিলেন্সের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রালিনস এর ক্রিমিনেস, চকোলেট বারের ক্রাঞ্চি স্বাদ, খেলনা আকৃতির চকলেটের ক্রিয়েটিভ শেইপ— সবার ভেতরের ক্রিয়েটিভিটি জাগিয়ে তোলার মতো নতুন এবং রোমাঞ্চকর পণ্য, যা আমাদের দেশে আগে কখনো দেখা যায়নি। আমাদের পণ্য এতটাই যত্ন এবং গুণমানের সঙ্গে তৈরি করা হয় যে আমি সেগুলো নিজেই আমার সন্তানদের খেতে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। এই নির্ভরযোগ্যতার কারণেই আমি বিশ্বাস করি যে এগুলো আমাদের সম্মানিত ভোক্তাদের জন্য সর্বোত্তম পছন্দ।’
 
আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার হাই-ফাইভ চকলেটের সৃজনশীল দূরদর্শিতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘এটি শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়; বরং ভালোবাসার ফসল এবং আমাদের ভোক্তাদের কাছে সেরা কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি।” তিনি আরও বলেন, ‘হাই-ফাইভ গুণমান, সৃজনশীলতা এবং স্বাদের নতুন মানদণ্ড স্থাপন করতে চায়, যা সকল বয়সের মানুষের জন্য আনন্দ এবং একাত্মতা নিয়ে আসে। সর্বোত্তম উপাদান, বিশ্বমানের রেসিপি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা এমন চকলেট তৈরি করেছি, যার ফ্লেভার এবং টেক্সচার অসাধারণ।’

বাংলাদেশের তুরস্ক দূতাবাসের রাষ্ট্রদূত রামিস সেন বলেন ‘আকিজ বেকার্স লিমিটেড-এর অগ্রগামী মনোভাব এবং শ্রেষ্ঠত্বের প্রতি তাদের অঙ্গীকারের প্রশংসা না করলেই নয়’ এসময় আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন বলেন, ‘সন্ধ্যাটি শুধুমাত্র একটি নতুন ক্যাটেগরির উদ্বোধনই নয়; বরং আকিজ বেকার্স লিমিটেডের উদ্ভাবন, গুণমান এবং ভোক্তাদের জন্য আনন্দের মুহূর্ত সৃষ্টির প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে। হাই-ফাইভ আমোরা, হাই-ফাইভ ফন্ডালো এবং হাই-ফাইভ চকোটয়-এর সূচনার মাধ্যমে আকিজ বেকার্স লিমিটেড বাংলাদেশি চকলেট শিল্পে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। শহরাঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত, হাই-ফাইভ চকলেট দেশের প্রতিটি চকলেটপ্রেমীর কাছে আনন্দ, সৃজনশীলতা এবং প্রিমিয়াম কোয়ালিটি পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।’

এরই সূত্র ধরে শেখ জামিল উদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘প্রতিটি চকলেটের বিক্রি, প্রতিটি নতুন পার্টনারশিপ এবং প্রতিটি ভোক্তার হাসি হয়ে উঠবে আমাদের টিমওয়ার্ক এবং সংকল্পের প্রতিফলন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত