বাউফলে অটোচালক সুজন হাওলাদারকে কুপিয়ে হত্যার ঘটনায় খুনিদের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে একটি র্যালি বের করেন তারা।
এ সময় সুজনের চার বছরের ছেলে আরিয়ান ও তিন বছরের মেয়ে সুমাইয়া ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে বাবার হত্যাকারীদের বিচারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সুজন একজন নিরীহ ও গরিব লোক। স্থানীয় এক ব্যক্তি গত কয়েক মাস আগে তাকে একটি আটোরিকশা কিনে দেন। অটো চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। কিন্তু ঘটনার দিন আমিরাবাদ বাজারের কাছে একটি নির্মাণাধীন ব্রিজের কাছে সুজনের পথ রোধ করে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাদার টাকা না দিতে পারায় সুজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর হোসন ও তার ভাতিজা মিরাজসহ ১০ জনকে দায়ী করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় পীরজাদা মশিউর রহমান, আওলানা আবদুর রহমান, চাচা আ. মান্নান হাওলাদার, বাবা নবী আলী হাওলাদার, স্ত্রী ফাহিমা আক্তার ও তার মাসহ স্থানীয় ব্যক্তিরা।
হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ
দেশে ফেরার জন্য ব্যাকুল খালেদা জিয়া: ডা. জাহিদ