টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সিজু বাহিনীর প্রধান মো. সজিবুল হুদা সিজুকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নাগরপুর থানা পুলিশ। তিনি উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবারিয়া গ্রামের মৃত গোলাম মোস্তফা ওরফে গোলাম মাস্টারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই সকালে নাগরপুর বাজারে শান্তিপূর্ণভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে একটি সন্ত্রাসী দল বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা চালায়। ওই হামলার ঘটনায় দপ্তিয়র ইউনিয়নের ছাত্র মো. তাইজুল ইসলাম নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন। সিজুর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, ইয়াবা ব্যাবসা, নারী ও শিশু অপহরণ ও হত্যার চেষ্টাসহ কমপক্ষে ৮ টি মামলা রয়েছে।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সিজু বাহিনীর প্রধান মো. সাজিবুল হুদা সিজুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তালতলীতে ব্রিজ ভেঙে খালে, ভোগান্তিতে দুই পাড়ের মানুষ