যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ২ চীনা নাগরিক নিহত

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে বিমানে সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষে এখন পর্যন্ত ৬৭ জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম ফোর্বসের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২ জন চীনা নাগরিক ও একজন ফিলিপাইনের পুলিশ কর্মকর্তা বিধ্বস্ত এয়ারলাইন্সটিতে ছিলেন।

স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরের কাছে এ বিমান দুর্ঘটনা ঘটে। 

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, পিএসএ এয়ারলাইনস নামের মার্কিন বিমান সংস্থার ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী ছিলেন। আর ক্রু ছিলেন চারজন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনাসদস্য ছিলেন।

নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে— দুর্ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে দুই চীনা নাগরিক নিহত হয়েছেন। তবে বেইজিং দুর্ঘটনায় নিহত নাগরিকদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

ইউএস ফিগার স্কেটিং জানিয়েছে, বিমানটিতে বেশ কয়েকজন মার্কিন স্কেটার ও কোচ ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত