ছাঁটাই হচ্ছেন আসাদ আমলের সরকারি চাকরিজীবীরা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ এএম

সিরিয়ার সাবেক স্বৈরাশাসক বাশার আল আসাদের পতনের পর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন আহমেদ আল শারা। স্বৈরশাসক আসাদকে উৎখাতে চালানো অভিযানে নেতৃত্ব দেওয়া উগ্র ইসলামপন্থি হায়াত তাহরির আল শামের প্রধান নেতা ছিলেন তিনি।  দায়িত্ব নিয়ে যুদ্ধে বিপর্যস্ত দেশটির অর্থনীতিকে চাঙা করার দিকে মনোযোগ দিয়েছেন আল শারা। এর অংশ হিসেবে আসাদ আমলের তিন ভাগের এক ভাগ সরকারি চাকরিজীবীকে ছাঁটাই করার কথা জানিয়েছেন তিনি। সরকারি অর্থ অপচয় ও দুর্নীতি বন্ধে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি দেশটির নতুন সরকারের। ইতিমধ্যে অনেককে ছাঁটাই করা হয়েছে। শুক্রবার নতুন সরকারের পাঁচজন মন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এমন সরকারি চাকরিজীবীদের ছাঁটাই করা হবে যারা সাবেক প্রেসিডেন্ট আসাদের আমলে খুব কম কাজ করত। সিরিয়ার অর্থনীতিমন্ত্রী বাসিল আব্দেল হানান বলেন, বর্তমানে তাদের রাষ্ট্রায়াত্ত্ব ১০৭টি প্রতিষ্ঠান রয়েছে। যেগুলোর প্রায় সবই লোকসান গুণছে। এগুলোর বেশিরভাগই বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত