মানসিক অস্থিরতা থেকে মুক্তির দোয়া

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৭ এএম

মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা ও বিপদাপদ সব মানুষের জীবনেই আসে। সব সময় এসব থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া মুমিনের কর্তব্য। এসব পরিস্থিতি থেকে মুক্তির জন্য হাদিসে বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে। সেগুলোর মধ্যে একটি দোয়া হলো, ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুাজানি, ওয়াল আজাজি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালায়িদ দাইনি ওয়া গালাবাতির রিজাল।’

অর্থ : হে আল্লাহ! আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের নিপীড়ন থেকে।

(সহিহ বুখারি)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত