প্রথম দিনের শুনানিতে সাত ফুটবলার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম

জাতীয় দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারকে সরানোর দাবিতে অনুশীলন বয়কট করেছে ১৮ নারী ফুটবলার। সাফ জয়ী দলের এই ফুটবলাররা কোনো অবস্থাতেই বাটলারের খেলতে চান না। এই জটিলতা কাটাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গঠন করেছে সাত সদস্যের বিশেষ কমিটি।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানকে প্রধান করে এই কমিটি রবিবার একটু বানান শুরু করেছে তাদের কার্যক্রম। প্রথম দিনে ১৮ ফুটবলারের মধ্যে সাতজনের শুনানি করেছে কয় ঘণ্টা কমিটি।

তিন ঘণ্টা শুনানিতে অংশ নেন সাবিনা খাতুন, মনিকা চাকমা, সুমাইয়া মাতসুশিমা, শিউলি আজিম, সাথি বিশ্বাস, সাগরিকা ও নাসরিন আক্তার না না আমি নিজেদের বক্তব্য তুলে ধরেন।

প্রথম দিনে শুনানি শেষে কমিটির প্রধান ইমরুল হাসান উপস্থিত সাংবাদিকদের বলেন, 'আমরা আগের দিন ১৮ জন মেয়েকে চিঠি দিয়েছিলাম যে তাদের সাথে কথা বলতে চাই। প্রথম দিন আমরা সাতজনের সাথে কথা বলতে পেরেছি। আগামীকাল আমরা বাকিদের সাথে কথা বলব। এরপরে আশা করছি আমরা আমাদের প্রতিবেদন তৈরির কাজ শুরু করতে পারব। আসলে এটা যেহেতু একটি চলমান প্রক্রিয়ার মধ্যে আছে, শেষ হলেই আমরা বিস্তারিত আপনাদের জানাতে পারব।'

চিঠি দিয়ে বাটলারের অধীনে না খেলার সিদ্ধান্ত নেওয়া ১৮ ফুটবলার ছাড়াও প্রয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলার কথা জানান ইমরুল হাসান। অভিযুক্ত বাটলারকেও প্রয়োজনে শুনানিতে ডাকা হবে জানান তিনি। 

কোচ ইস্যু ছাড়াও মেয়েদের আরও কিছু অপ্রাপ্তি আছে। এর মাঝে সাফ জয়ের পর বাফুফে ঘোষিত দেড় কোটি টাকা বোনাসের অর্থ না পাওয়া, চুক্তি নবায়ন না করায় দুই মাসের বেতন বকেয়া এবং ৮ ম্যাচের ম্যাচ ফি না পাওয়া। সাফ জয়ের তিন মাস যেতে না যেতেই মেয়েদের এরকম পরিস্থিতিতে পড়তে হওয়ার নেপথ্যের কারণ খুঁজতেই এই কমিটি কাজ করবে বলে জানান ইমরুল হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত