লা লিগায় আগের দিন এস্পানিওলের বিপক্ষে হেরে যায় রিয়াল মাদ্রিদ। তাই বার্সেলোনার সামনে সুযোগ ছিল শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর। সুযোগটা ভালোভাবেই কাজে লাগালো কাতালানরা।
আজ রবিবার অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনা ১-০ গোলে হারিয়েছে আলাভেসকে।
ম্যাচের ৬১ মিনিটে গোল করেন রবার্ট লেভানফস্কি। পেদ্রির ক্রসে ইয়ামালের ভলি আলাভেসের এক খেলোয়াড়ের পিঠে লাগার পর দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান লেভা।
লা লিগায় চলতি মৌসুমে সর্বোচ্চ স্কোরার লেভানডফস্কির গোল হলো ২১ ম্যাচে ১৮টি, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পের চেয়ে ৩টি বেশি।
২২ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে ও ৪৯ পয়েন্ট নিয়ে রিয়াল শীর্ষে।
আমার সম্মান ও ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে, ভিডিও বার্তায় বিজয়
ওয়াংখেড়েতে ৩৭ বলে সেঞ্চুরি অভিষেকের