ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি ২০২৫

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ এএম

সাধারণ জ্ঞান

জ্ঞানমূলক প্রশ্ন

১. ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ

২. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?

উত্তর : জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম আন্তোনিও গুতেরেস। (তিনি হিসেবে পর্তুগালের নাগরিক, ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্ব¡ভার গ্রহণ করেন)

৩. মিসরীয় সভ্যতা কোন নদের তীরে গড়ে উঠেছিল?

উত্তর : মিসরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল।

৪. কত বছর পর সূর্যের হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে যাবে?

উত্তর : এখন থেকে ৫০০ কোটি বছর পর।

৫. কোথায় ব্রাহ্মীলিপি পাওয়া যায়?

উত্তর : মহাস্থানগড়ে ব্রাহ্মীলিপি পাওয়া যায়।

৬. মনিটর কোন ধরনের ডিভাইস?

উত্তর : মনিটর একটি আউটপুট ডিভাইস।

৭. হোয়াইট ডোয়ার্ফ কী?

উত্তর : আলোহীন নিষ্প্রভ নক্ষত্রের অবশেষই হোয়াইট ডোয়ার্ফ।

৮. সিন্ধু সভ্যতা কখন গড়ে ওঠে?

উত্তর : খ্রিস্টপূর্ব ২৭০০ অব্দে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে।

৯. জুলিয়াস সিজার কে ছিলেন?

উত্তর : জুলিয়াস সিজার ছিলেন রোমান সম্রাট।

১০. আর্দ্রতা কেমন হলে সেই স্থানে ভেজা বস্তু সহজে শুকায় না?

উত্তর : বেশি হলে।

১১. পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কী?

উত্তর : পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম সাহারা।

১২. ‘শেষের কবিতা’ উপন্যাসটি কার লেখা?

উত্তর : ‘শেষের কবিতা’ উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।

১৩. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর : জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত।

১৪. বাংলাদেশের জাতীয় কবির নাম কী?

উত্তর : বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম।

১৫. মনিটর কী?

উত্তর : টেলিভিশনের মতো দেখতে মনিটর একটি আউটপুট ডিভাইস।

১৬. পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কী?

উত্তর : পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম এশিয়া।

১৭. বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থিত?

উত্তর : বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত।

১৮. পৃথিবীতে শক্তির প্রধান উৎস কী?

উত্তর : পৃথিবীতে শক্তির প্রধান উৎস সূর্য।

১৯. কোথায় প্রথম গণতন্ত্রের সূচনা হয়েছিল?

উত্তর : এথেন্সে।

২০. কোন শব্দ দ্বারা পৃথিবীতে জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা যায়?

উত্তর : ‘জীববৈচিত্র্য’ শব্দ দ্বারা পৃথিবীতে জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা যায়।

২১. কোন জেলার চা বিখ্যাত?

উত্তর : সিলেট জেলার চা বিখ্যাত।

২২. ইন্টারনেট কত সালে চালু হয়?

উত্তর : ১৯৬৯ সালে।

২৩. পরিবেশের সঙ্গে জীবের খাপ খাওয়ানোকে কী বলে?

উত্তর : পরিবেশের সঙ্গে জীবের খাপ খাওয়ানোকে অভিযোজন বলে।

২৪. লিচু ভালো হয় কোন জেলায়?

উত্তর : লিচু ভালো হয় দিনাজপুর জেলায়।

২৫. সুপারি ভালো হয় কোন জেলায়?

উত্তর : সুপারি ভালো হয় বরিশাল জেলায়।

২৬. বাতাসের গড় বায়ুচাপ কত?

উত্তর : ১০১৩ মিলিবার।

২৭. বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী কে?

উত্তর : বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

২৮. কম্পিউটারের মূল অংশ কয়টি?

উত্তর : ৪টি।

২৯. মিসরকে কী বলা হয়?

উত্তর : নীলনদের দান।

৩০. গ্রিক সভ্যতায় কীসের অবদান লক্ষ করা যায়?

উত্তর : সাগরের।

৩১. প্রাচীন গ্রিসের প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য কেমন?

উত্তর : পর্বত, সমুদ্রবেষ্টিত দ্বীপমালা।

৩২. পর্বতময় গ্রিস দ্বীপরাষ্ট্রের প্রধান শহর কী ছিল?

উত্তর : এথেন্স।

৩৩. কম্পিউটারের জনক কে?

উত্তর : কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ।

৩৪. পানি বাতাসের তুলনায় ভারী, নাকি হাল্কা?

উত্তর : অনেক ভারী।

৩৫. বায়ুচাপের একককে কী বলা হয়?

উত্তর : মিলিবার।

৩৬. আলুর জন্য বিখ্যাত কোন জেলা?

উত্তর : আলুর জন্য বিখ্যাত মুন্সীগঞ্জ জেলা।

৩৭. কোনো একটি এলাকার নির্দিষ্ট সময়ের গড় আবহাওয়াকে কী বলে?

উত্তর : জলবায়ু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত