লক্ষ্মীপুরে আ. লীগের ৬ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫২ পিএম

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা আ. লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুল হুদা পাটওয়ারী, জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিউকিউটর ও পৌর আ. লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, রামগতি পৌর আ. লীগের সাধারণ সম্পাদক ওয়ারেজ মোল্লা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্বাছ উদ্দিন, সাবেক যুবলীগ নেতা পরান চৌধুরী ও মোহাম্মদ রবি ইসলাম।

গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে লক্ষ্মীপুর পৌরসভা ও রামগতি পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ জনকে গ্রেপ্তা করা হয়। এর আগে রোববার দুপুরে লক্ষ্মীপুর আদালত পাড়ায় লিফলেট বিতরণের সময় জনতার হাতে আটক পরান চৌধুরীকে সাদ আল আফরান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া অপর আওয়ামী লীগ নেতা নুরুল হুদা পাটওয়ারী, জহিরউদ্দিন বাবর, ওয়ারেছ মোল্লা ও আব্বাছ উদ্দিনকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও সাদ আল আফরান হত্যা ও মোহাম্মদ রবি ইসলামকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, চার আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা, সাদ আল আফরান হত্যা মামলায় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রীজ এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যেই আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় কলেজ শিক্ষার্থী সাদ আল আফনান ‍গুলিতে মারা যান। এ সময় ‍দুই শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধসহ আহত হন। এসব ঘটনায় দুইটি হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীদের আসামি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত