বিএনপি নেতা মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৯ পিএম

বিএনপি নেতা মো. মাসুম বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তরের আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তরের আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাসুম বাবুলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে আবেদনের প্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত