ভুল, বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাইয়ের ১৩ বছর বয়সী কন্যা আরাধ্যা বচ্চন। অভিযোগ, আরাধ্যার স্বাস্থ্যসংক্রান্ত নানা ভুয়া খবর নেটদুনিয়ায় বিভিন্ন ওয়েবসাইট ঘুরে বেড়াচ্ছে। আর সে কারণেই আদালতের দ্বারস্থ হয়েছে সে।
বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী, ১৩ বছরের এই কিশোরীর আবেদনের ভিত্তিতে, তার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে দিল্লি হাইকোর্ট একটি নোটিস জারি করেছে। ইতিমধ্যেই আইনি নোটিস পাঠানো হয়েছে গুগল, বলিউড টাইমসসহ একাধিক অনলাইন প্ল্যাটফর্মকে। যেখানে আরাধ্য সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য সরিয়ে নিতে বলা হয়েছে। তবে আগামী ১৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
এর আগে এই মামলায় ২০২৩ সালের এপ্রিলে দিল্লি হাইকোর্ট সার্চ ইঞ্জিন গুগলসহ বেশ কিছু ওয়েবসাইটকে আরাধ্যসংক্রান্ত সব বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও সরিয়ে নিতে বলেন।
