মৌলভীবাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের পবিত্রতা রক্ষার্থে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
সভাপতির বক্তব্যে তিনি জেলার সকল প্রকার ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, ‘রমজানে উপলক্ষে বাজারে কোনো ধরনের সিন্ডিকেট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘রমজান মাসজুড়ে ভেজাল নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সকলের সার্বিক সহযোগিতা কামনা করে তিনি রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্যের নিশ্চিতকরণে গুরুত্ব আরোপ করেন।’
সভায় বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মো. ইমাদ উদ দীন, মো. শাহজাহান মিয়া, মাহবুবুর রহমান রাহেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামীর আলী, মৌলভীবাজার চেম্বার অব কর্মাসের সভাপতি শরীফ আহমদ, ছাত্র প্রতিনিধি জসিম আহমদ প্রমুখ।
এনএসইউতে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন